
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় মঙ্গলবার (১৭ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের আহসান মন্ডলের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে চারজন। নিহত ও আহতরা মাইক্রোবাসে ছিলেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
…বাসাইলসংবাদ/একেবি




