
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় সাইদুল ইসলাম নামের এক ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলামরে বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

টাঙ্গাইলের অতিরিক্তি পুলিশ সুপার শফিকুল ইসলাম বলনে, ‘সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/০৪ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




