
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে জেলা পরিষদের অর্থায়নে ১২০ টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ৬ নং জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল।

সোমবার ( ১৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের শেখ মিনি রাসেল মিনি স্টেডিয়ামে তালিকা তৈরি পূর্বক তিনি এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. যুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল বলেন, ‘এই দুঃসময়ে প্রত্যেক বিত্তবান ব্যক্তিদের উচিত যার যার সামর্থ অনুযায়ী অসহায় কর্মহীনদের পাশে দাঁড়ানো।’
…বাসাইলসংবাদ/ ১৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




