
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার বড় বিন্যাফৈর গ্রামের আগুনে মো. ফসলের বসতি ঘর পুরে ছাই হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সকালে মো. ফজল কশাই-এর বসতবাড়ীতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে আসবাবপত্র ও টিনের বসত ঘর পুরে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
…বাসাইলসংবাদ/ ১৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




