
বাসাইল সংবাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬:

আব্দুল লতিফ , ঘাটাইল (টাঙ্গাইল):
ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত হয়েছে , আহত হয়েছে ৩ জন । নিহত ব্যাক্তির পকেটে একটি আইডি কার্ড নং৯২০৪ ছিল । যেখানে তার নাম বিল্লাল হোসেন বাবার নাম মঈন উদ্দিন ও খুলনা এসইপি কারিগরি প্রকল্প বিটাক এর প্রশিক্ষণার্থী ছিল । আহতরা হচ্ছে – চাঁদপুরের শাহরস্থি থানার ঠাকুর পাড়া ইউনিয়নের বাতুলি পাড়া গ্রামের আলিম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) , ঢাকার মোহম্মদপুর জেনেভা ক্যাম্পের বি – ব্লকের জাকির হোসেনের ছেলে সুমন হোসেন (৩৪) ও টাঙ্গাইলের কালিহাতি থানার বীর কাচিনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাহিদ (১৯) । এদের কে ঘাটাইল থানায় হেফাজতে রাখা হয়েছে ।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে , রোবার দিবাগত রাত ১১ টায় সাগর দিঘী – সখিপুর সড়কের সোলাকুড়ি ও জোড়দিঘী নামক স্থানে
রাস্তা বেরিকেড দিয়ে ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছিল । টের পেয়ে স্থানী লোকজন তাদের কে পাকড়াও করে ধরে ফেলে বেদড়ক পিটুনি দেয় । এতে ঘটনা স্থলেই এক সন্দেহ ভাজন ডাকাত মারা যায় । ধৃত ডাকাত দেলোয়ার হোসেন জানায় , সে গেলো কোরবানী ঈদের আগে মাদক মামলায় কারাভোগের পর জামিনে মুিক্ত পায় । আর জেলখানায় পরিচয় হয় বরিশালের রানা ও বিল্লাল নামের ২ জনের সাথে । আরো জানায় , সে মাদকের ব্যবসা করে । গত পরশু দিন গাজিপুরের রাজেন্দ্রপুর থেকে রানা ও বিল্লাল নামের ২ জন মদ কেনার জন্য তাকে মোবাইলে ডেকে নিয়ে তার কাছে ১ কেস অর্থাৎ ২৪ বিয়ার বোতল কিনে নেয় । প্রতি বোতলের দাম ৫০০০ হাজার টাকা দেওয়ার কথা বলে তাকেও ( দেলোয়ার ) সাথে নেয় বলে জানায় । বিল্লালের বাড়ি বরিশাল বলে জানায় সে । ধৃত দোলোয়ার রাজেন্দ্র পুর বোর্ড বাজার নামক স্থানে তার স্ত্রী নাসিমা আক্তার কে নিয়ে থাকে । নাসিমা স্থায়ী একটি গার্মেন্টসে চাকরি করে ।
ঘাটাইল থানা অফিসার ইনচার্স মোঃ কামাল হোসেন ’যুগান্তর’ কে বলেন , রাতে ডাকাত সন্ধেহে গণপিটুনি দিলে ঘটনার স্থলেই ১ জন মারা যায় । লাশ উদ্ধার করে ঘাটাইল থানা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয় ।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন




