
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ মে) ভোরে উপজেলার জামুর্কী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এ অভিযানে টাঙ্গাইলের র্যাব-১২ সহযোগিতা করেন।

অর্থদÐপ্রাপ্তরা হলেন- উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন, আলাউদ্দিন, মনিরুজ্জামান মিন্টু, সোহেল রানা, আলম হোসেন ও উজ্জল চৌধুরী।
র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৬জনকে আটক করা হয়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল।’
বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




