
নিজস্ব প্রতিবেদক ॥ ‘শিক্ষা সবার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনা মুল্যে পাঠ্যপুস্তক ও কম্বল দেয়া হয়েছে। বুধবার আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলার যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ইসমাঈল হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মো. সুরুজ্জামান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. চান মিয়া প্রমুখ। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৪৫ হাজার ১৪০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২১ লাখ ১৮ হাজার ৬৯৯ টি বই এবং প্রাক-প্রাথমিক ৭২ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে ৭২ হাজার ৯৫৮ টি বই বিতরণ করা হয়। এ ছাড়া ৪ লাখ ৪৮ হাজার ৮২১ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৬০ লাখ ২৪ হাজার ৩০৯ টি বই বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/০২ জানুয়ারি/একেবি




