
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলে ৮৪ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে আটক করেছে র্যাব-১২। বুধবার রাতে ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতারকৃত ট্রাক চালক কামরুল হোসেন (২০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৪ কেজি গাঁজাসহ ট্রাক চালক কামরুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চালক অভিনব পদ্ধতিতে ওই গাঁজাগুলো বহন করছিল। এ সময় তার কাছ থেকে মিনি ট্রাকসহ ৮৪ কেজি গাঁজা, নগদ এক হাজার ৩৬৫ টাকা, একটি মোবাইল ফোন এবং ৮টি ড্রাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
…বাসাইলসংবাদ/০২ জানুয়ারি/একেবি




