
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের বাসাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে কাঞ্চনপুর কৃষকশ্রমিক জনতালীগ, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের উদ্যোগে কাঞ্চনপুর কাঠালতলী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর, কাঞ্চনপুর যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন সুমনসহ নেতাকর্মীরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




