
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলাতে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ অক্টোবর) ভোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সারাধণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি হাবলা দক্ষিণপাড়া এলাকার জবেদ আলী মিয়া ছেলে। বিকেল সাড়ে ৪টায় হাবলা দক্ষিণপাড়া এসএসএ হাফিজিয়া ও কওমি মাদরাসা মাঠে তার নামাজে জানাযা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
আলমগীর হোসেন রানা করটিয়া সাদত কলেজের তৎকালীন ছাত্রলীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় বেশ জনপ্রিয়তাও ছিল তার। তিনি আসন্ন হাবলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৪ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




