
নিজস্ব প্রতিবেদক : সোনিয়া ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল শহরের বিভিন্নস্থানের গরীব, দুঃস্থ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়। আমাদের সচেতনতায় করোনা থেকে মুক্তির পথ। শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মঙ্গলবার এসব মাস্ক বিতরণ করা হয়।

সংগঠনটির চেয়ারম্যান সোনিয়া বলেন, ‘আমাদের সচেতনতাই করোনা থেকে মুক্তির পথ। আসুন সবাই মিলে নিজেদের এলাকার গরীব অসহায় মানুষদের সাহায্য করি, তাহলে করোনা ভাইরাস থেকে কিছুটা হলেও তাদের নিরাপদে রাখা সম্ভব হবে।’
…বাসাইলসংবাদ/২৪ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




