
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন আয়োজকরা। তওবা পড়েছেন বিভিন্ন মসজিদে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার পলাশতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ দিকে ওই মসজিদটি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী। বৃহস্পতিবার ওই মসজিদ পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তনি।ি এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মাষ্টার, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক শুকুর মেলিটারী, এনায়েত করিম পীর, মফিজ উদ্দিন মাষ্টার, পলাশতলী কলেজের অধ্যক্ষ আব সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদস সামাদ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজী আশরাফ সিদ্দিকী বলেন, মসজিদ একটি পবিত্রস্থান। আয়োজকরা এ কাজ করে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর কেউ যেনো এ ধরণের ভুল না করে সে জন্য আমি এলাকাবাসীকে সাথে নিয়ে ওই মসজিদটি নির্মাণ করে দেবো।
প্রসঙ্গত: গত শনিবার (৫সেপ্টেম্বর) উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতি চিত্রনায়িকা মুনমুনকে পলাশতলীতে নৌকা ভ্রমণে নিয়ে যায়। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে মুনমুনকে দিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। এঘটনায় মুসুল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বাসাইলসংবাদ/ ১১ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




