
নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া এই তিনজন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলার স্বাক্ষী।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে গ্রেপ্তারকৃতদের আদালতে নিয়ে যায় র্যাবের একটি দল।
আদালত সূত্রে জানা গেছে, র্যাবের তদন্তকারি কর্মকর্তা গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। তবে রিমান্ড আবেদনের শুনানি কখন হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
র্যাব সূত্র জানিয়েছে, সোমবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নেজাম উদ্দিন।
…বাসাইলসংবাদ/ ১১ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




