
ক্রীড়া ডেস্ক : করোনাকালে খুবই অসহায় হয়ে পড়েছেন দেশের তৃণমূলের ফুটবলাররা। খেলা নেই, তাই তাদের কষ্টেরও শেষ নেই। এসব ফুটবলারদের কোনো খোঁজখবর নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে ঢাকার ক্লাব থেকে শুরু করে দেশের প্রত্যন্ত জেলার ফুটবলারদের আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন।
বড় ক্লাবগুলো যেমন সহায়তা পেয়েছে, ঠিক তেমনি এই অর্থ পেয়ে খুশি পাইওনিয়ার লিগের ফুটবলাররাও। এরইমধ্যে ক্লাবগুলোকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে।
সাইফ পাওয়ারটেকের দেয়া অর্থ ফুটবলারদের হাতে তুলে দিল ঐক্যবাংলা ক্রীড়া চক্র। সোমবার ডেমরার আমুলিয়ায় রীতিমতো অনুষ্ঠান করে ১০ জন ফুটবলারের মধ্যে সেই অর্থ ভাগ করে দেন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সিরাজুল হক বেনু ও দলের ম্যানেজার আনিসুর রহমান। সাইফের প্রণোদনা পেয়ে খুশি ফুটবলার সিনহানুর শান্ত, নুর হোসেন রিয়াম, মো, আলী, শাওন, আফতাবুর রহমান আবির, কামাল হোসেন, আরিফ খান, নাহিদ হক, জোবায়ের খান ও সায়েম।
…বাসাইলসংবাদ/ ২৮ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




