
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী থেকে নয়া পাড়া সড়কে চরম দুর্ভোগ। বর্ষার এলেই এই তিন কিলোমিটার সড়কে সাধারণ মানুষের চলাচল স্থবির হয়ে পড়ে। কয়েক মাস ধরে এ সড়কের চরম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক গ্রামের সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই এই কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। দক্ষিণ ঘাটেশ্বরী থেকে নয়া পাড়া সড়ক দিয়েই সখীপুর-টাঙ্গাইল যাওয়ার একমাত্র এই সড়ক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এই কাঁচা সড়কটি এখনো পাকা হলো না। বর্ষার এ সময় গর্ভবতী মাসহ যে কোন রোগীর প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের কথা চিন্তাই করা যায় না এই সড়কে। এ ছাড়া স্থানীয় পোল্ট্রি খামারি ও অন্যান্য ব্যবসায়ীরা ব্যপক ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে।
ওই এলাকার আমিনুল ইসলাম অন্তর বলেন, এই সড়কটি পাকাকরনের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। সড়কের কোড নম্বর বসেছে কিন্তু পাকা করনের কোন কাজ হয় না। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করে আসছে।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, ‘এ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সড়কটি পাকা করণের জন্য টাঙ্গাইল প্রজেক্টের আওতায় নেয়া হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৬ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




