
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় সচেতনতামূলক কাজ করে যাচ্ছে একঝাক তরুণ। শুক্রবার সকালে পৌর এলাকার বিভিন্ন সড়কে ও বাসা-বাড়ির আঙ্গিনা পরিস্কার করে জীবাণুনাশক স্প্রে করে দিয়েছে তারা। এর আগে বৃহস্পতিবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩০ জন তরুণ স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন নামে বিভিন্ন সমাজ সচেতনমূলক কাজ করে যাচ্ছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জহাঙ্গীর তালুকদারসহ অনেকেই তাদের উৎসাহ দিতে চলে যায় ঘটনাস্থলে। তারা পৌর এলাকার সানাবান্দা, বাগানচালা, স্মৃতিসৌধ স্মরণী ও পৌর সভার কয়েকটি ওয়ার্ডের বাসা- বাড়িতে এ স্প্রে করেন। এই স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি আব্দুস ছাত্তার, সম্পাদক মনির শিকদাদের নেতৃত্বে তারা এ সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

আব্দুস ছাত্তার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করতে চায় স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন। যে কোন বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা।
…বাসাইলসংবাদ/২৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




