
বাসাইলসংবাদ: রবিবার, ০৭ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও নিউজ টাঙ্গাইলের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলুকে উপজেলা ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ৪ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম, সদস্য এসএম মজিবর রহমান চাঁন এবং মো. শহীদুল ইসলাম সমন্বয়ে ওই পদে আর কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় সদস্য পদে নির্বাচনী এলাকা ১ এ আবু হাসান, নির্বাচিত এলাকা ২ এ কামরুল হাসান, নির্বাচিত এলাকা ৩ আজিজুল হক, নির্বাচিত এলাকা ৪ সাইফুল ইসলাম, নির্বাচিত এলাকা ৫ মিজানুর রহমান এবং নির্বাচিত এলাকা ৬ আব্দুল কদ্দুছ মাখনকেও বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ১৮ অক্টোবর চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগীতা করছেন সখীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মালেক মিয়া এবং জেলা যুবলীগের সহ-সম্পাদক ও আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট’র অধ্যক্ষ কেবিএম রুহুল আমীন।
বাসাইলসংবাদ/একে




