
বাসাইলসংবাদ: সোমবার, ০৮ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দূর্ঘটনায় আনুমানিক ৬০ বছরের অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।
ওসি আনিচুর রহমান বলেন, সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় দ্রুতগামী কোনও এক গাড়ি বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। গত এক সপ্তাহ যাবৎ বাসাইল বাজারের বিভিন্ন জায়গায় তাকে দেখা যেতো। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে




