
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের সখীপুরে ইউএসএআইডি প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অথার্য়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটি ও লোকাল পার্টনার লাইট হাউসের উদ্যোগে প্রমোটিং পিস এন্ড জাস্টিস- টাঙ্গাইল ( পিপিজে ) এর সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক উপজেলা কমিটির সংবেদনশীল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি ইশরাত জাহান বীথি, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, কাকড়াজান ইউপিা সংরক্ষিত মহিলা সদস্য কমলা বেগম, সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আখতার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রোমটিং পিস এন্ড জাস্টিস- টাঙ্গাইল (পিপিজে) প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম এবং সার্বিক সহযোগীতা করেন বাসাইল-সখীপুর উপজেলা কো-অডিনের্টর শাহিনুর ইসলাম।
…বাসাইলসংবাদ/০১ জানুয়ারি/একেবি




