
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী হামিউস সুন্না নূরানী হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মাদ্রাসা প্রধান) ও মসজিদের ইমাম মওলানা শেখ ফরিদ (৪৫)এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বোয়ালী পূর্বপাড়ার ওই মাদ্রাসার অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি নলুয়া আড়ালিয়া পাড়া এলাকার মৃত মওলানা ছলিমুল্লাহর ছেলে। এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে।

সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘মাদ্রাসার টিন সেট ঘরের ভেতরে চালের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।
…বাসাইলসংবাদ/ ০৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




