
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৯জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজু মিয়া (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার প্রতিমা বংকী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ এতথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত আরজু উপজেলার প্রতিমা বংকী পল্লী বিদ্যুৎ পাড়ার কামরুজ্জামান ওরফে নূরু মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার প্রতিমা বংকী গ্রামে সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে ব্যাটারী চালিত অটোভ্যান চার্জ করতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/একেবি




