
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউস-এর যৌথ আয়োজনে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাদিয়া আফরোজ রীতা, প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য মেজবাহ উদ্দীন, কাকড়াজান ইউপি সচিব শাহনাজ আক্তার, ইউপি সদস্য কমলা আক্তার, ফজিলা বেগম, গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী তালুকদার প্রমুখ।

গণশুনানীতে সার্বি ক সহযোগীতা করেন প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস -টাঙ্গাইল বাসাইল ও সখীপুর উপজেলা কো-অর্ডিনেটর শাহিনুর ইসলাম।




