
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আবদুস সোবহান জানান, এছাড়াও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সুলতানা আক্তার, পাথারপুর গ্রামের মাজেদা আক্তার , পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার তানজিনা আক্তার এবং নলুয়া গ্রামের এক ব্যক্তির করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুলাই সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে ওই ছয় ব্যক্তির করোনা পজেটিভ হওয়ার খবর আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ১৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




