
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দুইটি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে বেসরকারি ফলাফলে গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন নৌকা প্রতীকে ৪৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল হোসেন মোটরসাইকেল প্রতীকে ২০৭৭ ভোট পেয়েছেন।

অপরদিকে দারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনসার আলী আসিফ ৮০১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫৫৮৩ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম নিয়ে জনমনে যে শঙ্কা ছিল এ নির্বাচনের মাধ্যমে কেটে গেছে। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
বাসাইলসংবাদ/ ১৫ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




