
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পোশাকশ্রমিক (৩৫) করোনা পজেটিভ ছিলেন। গত ১১ জুন সকালে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।ওইদিনই তাঁর নমুনা সংগ্রহ করে মেডিক্যাল টিম। পরে শুক্রবার সকালে তাঁর ফলাফলে করোনা পজেটিভ আসে। মারা যাওয়া ওই পোশাকশ্রমিকের নাম আবদুল হালিম। সে হাতীবান্ধা গ্রামের আবু হানিফের ছেলে। সখীপুরে এই প্রথম কোনো ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘ওই পোশাককর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন। পরে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ফলাফল পজেটিভ আসে।’
…বাসাইলসংবাদ/ ১৯ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




