
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে (৩২) আটকব করেছে পুলিশ। রবিবার মধ্য রাতে উপজেলার পলাশতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কালিহাতী উপজেলার বেতডুবা এলাকার কোরবান আলীর ছেলে। এ ব্যাপারে সখীপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, সখীপুর এবং কালিহাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা পলাশতলী থেকে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা।’
…বাসাইলসংবাদ/ ০১ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




