
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম হোসেন নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ৬২৫ ভোটের মধ্যে ৬১১ জন শিক্ষক ভোট দেন। শহিদুল ইসলাম পান ৩৩৩ ভোট। তার নিকটতম প্রার্থী কাইয়ুম হুসাইন পান ২৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম হোসেন পেয়েছেন ৩৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী আব্দুল হামিদ মিয়া ২৭৬ ভোট পান। এ নিয়ে শহিদুল ইসলাম তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।
…বাসাইলসংবাদ/১০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




