
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, ১ম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সর্বোচ্চ বিদ্যাপিঠ, সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনটি উপলক্ষ্যে পুষ্পঅপর্ণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন- সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নিবার্হী অফিসার চিত্রা শিকারি, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ। এছাড়াও সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, সাবেক প্রধান শিক্ষক এসএম আমজাদ হোসেন, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি এবং পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং ছোট ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৫ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




