
মোজাম্মেল হক সজল ॥ টাঙ্গাইলের সখীপুরে কাজ না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরছিলেন নীতি রানী (৪২)। এমন সময় লাল রঙের একটি গাড়ি এসে থামলো তার সামনে। গাড়ির ভেতর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে তার সামনে গেলেন। ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। এখানে ১০ কেজি চাউল, ২ কেজি আলু ও দেড় কেজি ডাউল আছে।’ এ কথা বলে নীতি রানীর হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট হাতে তুলে দিলেন ইউএনও।

‘শেখ হাসিনা আমাগো লাইগা খাওন পাঠাইছে ! ওনি আমাগো অভাবের কথা ক্যামনে জানে। দোয়া করি ভগবান ওনারে বাঁচায়্যা রাখুন। আপনি ক্যারা?’ প্যাকেট হতে নিয়ে আনন্দে আপ্লুত হওয়া নীতি রানীকে বললেন আমি আপনাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।
রবিবার দুপুরে সখীপুর বাজারে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার মৌশা এলাকার একজন দিনমজুর। এলাকায় কাজ না থাকায় সখীপুরে এসেছিলেন কাজের সন্ধানে। কো কাজ না পেয়ে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরছিলেন নীতি রানী। অতঃপর ইউএনও’র হাত থেকে সরকারের দেওয়া খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি চলে গেলেন তিনি।
রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি ও বাজারে ঘুরে ভ্যানচালক, চা বিক্রেতা, দুঃস্থ্য অসহায় মানুষের মধ্যে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।
…বাসাইলসংবাদ/৩০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




