
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন স্কুল, এলাকাবাসী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, বেড়াডোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে ফাহ্মী আক্তার প্রমুখ।
পরে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
…বাসাইলসংবাদ/ ৩০ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




