
নিজস্ব প্রতিবেদক : সৃজনশীল পাঠক তৈরি ও গ্রন্থাগার সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগার প্রাঙ্গণে ব্যতিক্রমি ধারণা বই পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদস্য ও সেচ্ছাসেবীদের মাধ্যমে মানুষকে বই পাঠে উৎসাহি করতে এই ব্যতিক্রমি আয়োজন করা হয়েছে। গত ৯ অক্টোবর স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় লার্ন মোর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. সজীবুর রহমান খান, মেট্রোপলিটন কলেজের শিক্ষক জাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘লার্ন মোর বাংলাদেশ’ জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদিত প্রতিষ্ঠান যা ২০১৮ সাল থেকে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাসাইলসংবাদ/ ১০ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




