
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে লকডাউনে বন্ধ করে রেখে দেওয়া বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরের বড় শিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসটির মালিক মাসুদ রানা বলেন, ‘লকডাউনের শুরু থেকে (টাঙ্গাইল-জ-১১-০১২৬) নম্বরের বাসটি বন্ধ করে রাখা হয়েছে। আজ বিকেলে দুইজন ছেলে গাড়ির ভিতরে বসে তাস খেলছিল ও সিগারেট খাচ্ছিল। পরে বাসের এক কর্মচারি তাদের বাস থেকে নামিয়ে দেয়। হয় তো ওই সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে। আগুনে বাসটি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ’
…বাসাইলসংবাদ/ ২৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




