
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ জানুয়ারি) এই অর্থদ- দেওয়া হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, শনিবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের কদমা বাজার এলাকায় পাহাড়ী লাল মাটি কেটে ইটভাটায় সরবরাহের সময় অভিযান চালিয়ে এই অর্থদ- দেওয়া হয়।
অর্থদ- প্রাপ্তদের মধ্যে উপজেলার গোড়াই ইউনিয়নের নেওয়াজ আলীর ছেলে রফিক মিয়া (৩২) কে ১ লাখ টাকা ও উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আব্দুল হালিম মিয়ার ছেলে জাহিদ মিয়া (৩০) কে ১ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুয়ায়ী এই অর্থদ- দেওয়া হয়েছে।
…বাসাইলসংবাদ/১২ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




