
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে বিয়ে করতে এসে বাসর ঘরের পরিবর্তে শ্রীঘরে যেতে হলো বরকে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের সিংজুরি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের দায়ে বরকে ৬মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত বর মুক্তার আলী (২৮) টাঙ্গাইলের নাগরপুুর উপজেলার তেহালিয়া গ্রামের কোরবান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঈনুল হক বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। এ থেকে সমাজকে রক্ষা করতে হবে। তবে এজন্য সামাজিকভাবে সবার সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি।
…বাসাইলসংবাদ/১২ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




