
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পূণরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মধুপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি টাঙ্গাইলের সাইকোসোশ্যাল কাউন্সেলর মো. কাব্য মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সুমন। অনুষ্ঠানে প্রায় অর্ধশত বিদেশফেরত, সম্ভাব্য বিদেশগামী ও তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল আলম বলেন, ‘মনোসামাজিক সেবা বা কাউন্সেলিং সেবা বর্তমান সময়ে অত্যান্ত আলোচিত একটি বিষয়। আমার একজন বন্ধু মানসিক চাপ থেকে আত্মহত্যা করেন। ব্র্যাককে ধন্যবাদ এরকম প্রত্যান্ত জায়গায় এমন একটি সেবা দেওয়ার জন্য। এর সাথে তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান তারা যাতে কাজ শিখে বিদেশ যান। দালালের খপ্পরে তারা যাতে না পড়ে।’
মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সুমন ব্র্যাককে এমন এমনি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞ্যাপন করেন এবং আশাবাদ ব্যাক্ত করেন যেনো এই ইউনিয়ন থেকে আর কেউ না জেনে অবৈধ উপায়ে বিদেশ না যায়। সবাই যেনো সঠিক উপায়ে কাজ শিখে, ভাষা শিখে, সঠিক পাসপোর্ট, ভিসা ও চুক্তিপত্র নিয়ে নিরাপদে বিদেশ যান। কেউ যাতে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে নিজের পরিবারকে ক্ষতির সম্মূখীন না করেন।
বাসাইলসংবাদ, ১১ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






