
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, মন্দির ভাঙচুর ও লুটপাত এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানে সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভ‚ঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এসময় গীতা স্কুল ও সনাতন সংঘ নামের দুইটি সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহিনুল ইসলাম তরফদার বাদল, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী, অর্জুনা হাজী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. মহিউদ্দিন, পৌরসভা সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা সুজনের সহ-সভাপতি আকতার হোসেন খান, ভ‚ঞাপুর বাজার হিন্দু যুব সংঘের সভাপতি রুহীদাস পাল, সম্পাদক হারান কর্মকার, গীতা স্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ, সনাতন সংঘের সভাপতি সঞ্চয় পাল ও সম্পাদক দিবস পাল প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৫ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




