
নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ গণঅধিকার পরিষদ, জেলা ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের সমন্বয়ে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন

উপস্থিত ছিলেন- বাংলাদেশ গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শাকিল উজ্জামান, সদস্য তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরি সদস্য হৃদয় হাসান, টাঙ্গাইলে জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ফাহিম ফরাজি, অর্থ-সম্পাদক ফাহাদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের আহŸায়ক মাসুদুর রহমান রাসেল, সদস্য-সচিব শামীমুর সাগর, যুগ্ম-আহŸায়ক এসএইচ আরিফ আহমেদ প্রমুখ।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শাকিল উজ্জামান বলেন, মওলানা ভাসানী নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করে গেছেন। তিনি রাজনীতির আলোক বর্তিকা হাতে গ্রাম থেকে গ্রামান্তরে আলো ছড়িয়েছেন। তিনি সারাজীবন মেহনতি মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। বর্তমানে ভাসানীর অবদানকে স্মরণ করা হয় না। আমাদেরকে ভাসানীর অবদান স্মরণ করতে হবে।
দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মওলানা ভাসানী ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাজারে শ্রদ্ধা জানানো হয়।
বাসাইলসংবাদ/ ১২ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




