
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবীনবরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে.এম সাইফুল ইসলাম খানকে সংবর্ধনার আয়োজন করে বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা। গত ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে.এম সাইফুল ইসলাম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা-১) মুহাম্মদ আমিন শরীফ সুপন,

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে নাঈমা ইসলাম, বাসাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (সিওইটিএল) শওকত ওসমান খানশূর সৌরভ, এবি ব্যাংক কর্পোরেট হেড অফিসের প্রিন্সিপাল অফিসার মো. সজীবুর রহমান খান প্রমুখ।

এছাড়াও বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা’র প্রতিষ্ঠাতা আহবায়ক সবুজ আহমেদ, সাবেক সভাপতি তায়েজুল তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা’র সভাপতি আতিকুর রহমান নাহিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি রিফাত হায়াত তপতী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
…বাসাইলসংবাদ/০৪ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




