
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কাশিল ইউনিয়নের দেউলীতে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত ডা. শামছুন নাহার একাডেমী স্কুলে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে ও অভিভাবকদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ডা. শামছুন নাহার একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা ডা. শাহ নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুরতুবি ক্যাডেট মাদ্রাসার চেয়ারম্যান মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খঃ রাজিব হাসান, খঃ শফিকুল আলম রিপন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সসাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফজাল হোসাইন।




