
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি ) বিকেলে কাঞ্চনপুর পূর্বপাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. মমতাজুল করিম। সঞ্চালনায় ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আবরার। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১২ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






