
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানিতে সরকারী হিসেবে সাড়ে ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই পানিবন্দি মানুষগুলো। পানিবন্দি মানুষগুলোর ঘরে এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা।


বাসাইল-পাথরঘাটা সড়ক
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাড়ে ৫ হাজার পরিবারের ৩৩হাজার লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।’

বাসাইল-কাউলজানী সড়ক
এদিকে একটি সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার ফুলকী, কাউলজানী, কাঞ্চনপুর, হাবলা, কাশিল, বাসাইল সদর ইউনিয়ন ও বাসাইল পৌরসভার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এদের ঘরে এখনও পৌঁছায়নি কোনও ত্রাণ সহায়তা।

বাসাইল-সখীপুর সড়কের বাসুলিয়া ।
ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ফুলকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সরকারী জোবেদা-রোবেয়া মহিলা কলেজ, বাসাইল।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর-রশিদ খান বলেন, ‘এ ইউনিয়নে ৩৫ থেকে ৪০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। এ কারণে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।’
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৭০ কিলোমিটার পাকা সড়ক ডুবে গেছে বলে উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে।
…বাসাইলসংবাদ/ ২২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




