
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, বাসাইল সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি হানিফ উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
বাসাইলসংবাদ, ২৭ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




