
নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষের আমিষের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে মৎস্য উপকরণ (মাছের খাদ্য) বিতরণ করা হয়েছে।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ৬টি ইউনিয়নের ১৪ জন মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে ৩হাজার কেজি মাছের খাদ্য, সার, চুন ও খৈল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, টাঙ্গাইল জেলা মৎস দপ্তরের সহকারি পরিচালক মাহবুব হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, সখীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন, কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহেল প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৩ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




