
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এছাড়াও কৃষক শ্রমিক জনতালীগ, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ, ১৭ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






