
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে হাবলা উত্তরপাড়া অরুণ সংসদ ননি স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকালে হাবলা উত্তরপাড়া অরুণ সংসদ খেলার মাঠে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতি ভলিবল দল বনাম বারাপুষা জারা স্পোর্টিং ক্লাব ভলিবল দল। খেলায় নির্ধারিত ২টি সেটের মধ্যে পরপর ২ টি সেটে বারাপুষা জারা স্পোর্টিং ক্লাব ভলিবল দল জয়ী হয়ে বিজয় লাভ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। খেলায় উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আমিন শরীফ সুপন।
খেলায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসনস গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একে আজাদ খানশুরসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার সর্বস্তরের জনগণ ও হাবলা উত্তরপাড়া অরুণ সংসদেরর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপলু, হাবলা অরুণ সংসদের সভাপতি পাপন রহমান, সাধারণ সম্পাদক লিটন হোসেন খান।
বাসাইলসংবাদ, ১৮ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




