
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘বাসাইল ব্লাড ডোনেশন ক্লাব’-এর উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকার দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ‘বাসাইল ব্লাড ডোনেশন ক্লাব’-এর উপদেষ্টা মো. সাইদুল ইসলাম (দিপু) ছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী হিসেবে আড়াই কেজি চাউল, আধা কেজি ডাল, আধা কেজি আলু বিতরণ করা হয়। এছাড়াও তাদেরকে একটি করে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।
…বাসাইলসংবাদ/ ০৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




