
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার-প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ।


সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
…বাসাইলসংবাদ/ ২২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




