
নিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।

এ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




