
বাসাইলসংবাদ: শনিবার, ০৮ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে নৌকা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ডিসেম্বর) দুপুরে বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এ আসনের নৌকা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ আসনে বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়, কালিহাতী আসনের বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা এমপি মনোয়ারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক শোভাষ চন্দ্র সাহা, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
বক্তারা শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস।
কর্মী সভায় বাসাইল-সখীপুর আসনে মনোনয়ন বঞ্চিত সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, অধ্যক্ষ সাঈদ আজাদ, জুয়েল সরকারসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




