
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৬০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে বাসাইল থানা পুলিশ। শনিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় বাসাইল থানা চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আব্দুল মতিন, সংসদ সদস্যের প্রতিনিধি সোহানুর রহমান সোহেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৯ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




